ঢাকা, ১২ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আগামী ফেব্র"য়ারিতে বাংলাদেশ সফরে আসছে দণি আফ্রিকা। সে সময়েই সঙ্গে ভারতকে নিয়ে একটা ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল বাংলাদেশের। কিন্তু ব্যস্ত সূচীর কারণে ভারত পরে কোনো এক সময় সেই টুর্নামেন্টে খেলবে বলে জানিয়েছিল। সেই সঙ্গে দণি আফ্রিকাও খেলতে অপারগতা জানানোয় এই ত্রিদেশীয় সিরিজের ভবিষ্যত অনিশ্চিতই হয়ে পড়েছিল। তবে এটা আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রচেষ্টা অব্যাহত ছিল। তারা দণি আফ্রিকার পরিবর্তে পাকিস্তানকে আমন্ত্রণ জানায়। পাকিস্তান নিমন্ত্রণ রা করার প্রতিশ্র"তি দেয়ার পর সর্বশেষ ভারতের সম্মতিও পাওয়া গেছে। তাই মাস তিনেক পিছিয়ে আগামী বছরের মে মাসেই ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু।
স
bdnews24