২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার নিশ্চয়তা পেয়েই পাকিস্তান যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল

৭ নভেম্বরই পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের। কিন্তু পাকিস্তানে জরুরী অবস্থা জারির জন্য ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদ্বিগ্ন হয়ে পড়ায় যাওয়া হয়নি। অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আশ্বাসে উদ্বেগ কমলেও সফর পিছিয়ে গেছে দুদিন। এখন ৯ নভেম্বর রাত ১১টায় করাচির উদ্দেশে রওনা হবে যুব দল। বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান এমএ লতিফ জানিয়েছেন, ক্রিকেটারদের নিরাপত্তার নিশ্চয়তা পেয়েই অনুর্ধ্ব-১৯ দলকে পাকিস্তানে পাঠানো হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 03:36 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, ৭ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ৭ নভেম্বরই পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের। কিন্তু পাকিস্তানে জরুরী অবস্থা জারির জন্য ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদ্বিগ্ন হয়ে পড়ায় যাওয়া হয়নি। অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আশ্বাসে উদ্বেগ কমলেও সফর পিছিয়ে গেছে দুদিন। এখন ৯ নভেম্বর রাত ১১টায় করাচির উদ্দেশে রওনা হবে যুব দল। বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান এমএ লতিফ জানিয়েছেন, ক্রিকেটারদের নিরাপত্তার নিশ্চয়তা পেয়েই অনুর্ধ্ব-১৯ দলকে পাকিস্তানে পাঠানো হচ্ছে। "পাকিস্তানে এখনকার অবস্থার প্রেক্ষিতে আমাদের দুশ্চিন্তায় না পড়ার কোনো কারণই ছিল না। সেখানকার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে উচ্চপর্যায়ে যোগাযোগ করে আমরা নিশ্চিত হই, আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে না। পিসিবিও আমাদের একইভাবে আশ্বস্ত করেছে। নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করতে গিয়ে পাকিস্তান যাওয়া দুদিন পিছিয়ে দিতে হয়েছে"- বলেছেন লতিফ। সফর পিছিয়ে যাওয়ায় সফরসূচীতেও কিছুটা পরিবর্তন এসেছে। আগের সূচী অনুযায়ী চারটি একদিনের এবং দুটো চারদিনের ম্যাচ খেলার কথা ছিল অনুর্ধ্ব-১৯ দলের। কিন্তু পরিবর্তিত সূচী অনুযায়ী একদিনের ম্যাচের সংখ্যা একটি বেড়েছে ঠিকই। তবে চারদিনের ম্যাচ খেলার সুযোগ তারা পাচ্ছে একটাই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১৩০ঘ.