শোয়েব মালিক ব্যর্থ, মহেন্দ্র সিং ধোনি সফল। সেটা শুধু ম্যাচ জয়ে নয়। দলকে জেতানোয় অধিনায়ক হিসেবে কার্যকর ভূমিকা রেখে। সোমবার গৌহাটিতে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। আর এ জয়ে ৬৩ রানের দারুণ এক অধিনায়কোচিত ইনিংস খেলেছেন ধোনি। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৩৯ রান করেছিল পাকিস্তান। ৩ ওভার হাতে রেখে ২৪২ রান করেছে ভারত ৫ উইকেট হারিয়ে। নেহরু স্টেডিয়ামের উইকেট একদমই খটখটে এবং ধুলোময়। এমন উইকেটে দিন যত যায়, ব্যাটিং ততটাই দুরূহ হয়ে পড়ে। শোয়েব মালিকের তাই টস জিতে ব্যাট করার সিদ্ধান্তে কোনো ভুল নেই। শুরুতে উইকেটে যতটুকু প্রাণ ছিল তার ফায়দা নিয়েছেন দুই ওপেনার সালমান বাট ও কামরান আকমল। >> বিটিভিতে পাক-ভারত ওয়ানডে সিরিজ