আহমেদাবাদ, ভারত, ২৭ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেশ কিছু দিন ধরেই তার ব্যাটে রান-খরা। অস্ট্রেলিয়ার সঙ্গে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সুযোগ পাননি। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেও রাহুল দ্রাবিড় উপেক্ষিত। শনিবার ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়নি ভারতের সাবেক অধিনায়ককে। দ্রাবিড়ের জন্য বিষাদময় এক দিনেই আনন্দের বার্তা বয়ে এসেছে বীরেন্দর শেবাগের জীবনে। আবার ভারতের ওয়ানডে দলে ফিরেছেন 'বীরু'।
৩৩৩ ম্যাচে ১২টি সেঞ্চুরি সহ ৩৯ দশমিক ৪৯ গড়ে ১০, ৫৮৫ রান
bdnews24