২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও এসএলসির প্রধান শাম্মি সিলভা

দ্বিতীয় দফায় শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি নির্বাচিত হলেন শাম্মি সিলভা। তিনিসহ গতবারের কমিটির অনেকেই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2021, 04:57 PM

Updated : 02 Aug 2022, 05:49 PM

বৃহস্পতিবার নির্বাচনের পর এসএলসি বিবৃতিতে জানায়, নব নির্বাচিত কমিটি আগামী ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

দুই সহ-সভাপতি রাভিন বিক্রামারত্নে, জয়ন্ত ধর্মদাসা ও সেক্রেটারি মোহন ডি সিলভাকেও লড়াই করতে হয়নি কারো বিপক্ষে। শ্রীলঙ্কার প্রথম টেস্ট অধিনায়ক বান্দুলা ওর্নাপুরা, নিশান্তা রানাতুঙ্গা ও কে মাথিভানানকে নিয়ে গড়া আরেক পক্ষ নিরপেক্ষতার অভাবের অভিযোগ এনে গত মঙ্গলবার নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।

আবারও দায়িত্ব পেয়ে বেশ খুশি শাম্মি সিলভা।

“আমাকে শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার জন্য আমি কৃতজ্ঞ।”

২০১৯ সালে প্রথমবার সভাপতি হিসেবে নির্বাচিত হন শাম্মি সিলভা। এর আগে সহ-সভাপতির পদে ছিলেন তিনি।