‘দা হানড্রেড’-এ দল পাননি সাকিব-তামিমরা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2021 04:55 PM BdST Updated: 23 Feb 2021 06:34 PM BdST
ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘দা হানড্রেড’-এ দল পাননি বাংলাদেশের কেউ। ড্রাফটে ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবালসহ বাংলাদেশের আট ক্রিকেটার।
ভার্চুয়ালি সোমবার অনুষ্ঠিত হয় একশ বলের নতুন এই টুর্নামেন্টের ড্রাফট। পরদিন জানিয়ে দেওয়া হয় দল পাওয়া ক্রিকেটারদের নাম। বাংলাদেশের কোনো ক্রিকেটারকে দলে নিতে আগ্রহ দেখায়নি ৮ দলের একটিও।
গত বছরই হওয়ার কথা ছিল ইংল্যান্ডের নতুন এই ঘরোয়া টুর্নামেন্ট। ২০১৯ সালের অক্টোবরে ড্রাফট হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে সেই আসর আর হয়নি।
গত ড্রাফটে সাকিব-তামিমের সঙ্গে মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমানসহ নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ১১ জন ক্রিকেটার। এবার নাম দেন ৮ জন।
এবারও ১ লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন সাকিব ও তামিম। আর ৪০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে লিটন দাস, ইমরুল কায়েস, সাব্বির রহমান। তাসকিন আহমেদ, আবু হায়দার ও সৌম্য সরকারের মূল্য নির্ধারণ করা হয়নি।
ড্রাফট থেকে এবার দল পেয়েছেন মোট ৩৫ জন ক্রিকেটার। সেখানে ২৮ জন স্থানীয় কোটায়, আর ৭ জন বিদেশি কোটায়। বিদেশি কোটার জন্য নাম দিয়েছিলেন ২৫২ জন ক্রিকেটার।
আগামী জুলাইয়ে মাঠে গড়াতে যাচ্ছে আলোচিত এই টুর্নামেন্ট।
-
রাব্বির দারুণ বোলিংয়ে আবাহনীর হার
-
উইলিয়ামসনকে টপকে শীর্ষে ফিরলেন স্মিথ
-
প্রিমিয়ার লিগে প্রথম সুপার ওভার, জিতল মোহামেডান
-
২ ওভারে ৫ উইকেট নিয়েও পরাজিত দলে আনিসুল
-
ম্যাড়ম্যাড়ে ম্যাচে আলাউদ্দিনের আলো
-
বাংলাদেশে আসছেন না কামিন্স-ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা
-
‘সাকিব কাণ্ডের নেপথ্যের ঘটনা তদন্ত কমিটি বের করবে’
-
ছায়া জাতীয় দলের ভাবনায় বিসিবি
সর্বাধিক পঠিত
- হুমেলসের আত্মঘাতী গোলে জিতল ফ্রান্স
- ওমানের কাছে হেরে বাছাই শেষ বাংলাদেশের
- পুলিশ ‘ম্যাজিকের মত’ কাজ করেছে: পরীমনি
- ১ ম্যাচেই রোনালদোর ৩ রেকর্ড
- কোপা আমেরিকার সূচি
- কোভিড: দেশে ৫৩ দিনের মধ্যে সর্বাধিক রোগী শনাক্ত
- ছায়া জাতীয় দলের ভাবনায় বিসিবি
- বাংলাদেশে আসছেন না কামিন্স-ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা
- উরুগুয়ের বিপক্ষে জিততেই হবে: মেসি
- রোনালদোর জোড়া গোলে পর্তুগালের স্বস্তির জয়





