দ. আফ্রিকা সিরিজের জন্য ‘প্রস্তুত’ বাবর
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2021 08:22 PM BdST Updated: 13 Jan 2021 08:22 PM BdST
-
ফাইল ছবি
বৃদ্ধাঙ্গুলির চোটে নিউ জিল্যান্ড সফরে ছিলেন দর্শক হয়ে। সেখান থেকে পুরোপুরি সেরে উঠে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য প্রস্তুত পাকিস্তান অধিনায়ক বাবর আজম। জানালেন, সিরিজটির জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো দল।
নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ২৬ জানুয়ারি করাচিতে শুরু হবে প্রথম টেস্ট। ১১ ফ্রেব্রুয়ারি শুরু টি-টোয়েন্টি সিরিজ।
সিরিজ দুটি সামনে রেখে অনুশীলন শুরু করেছেন বাবর। লাহোরে মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানালেন, নিউ জিল্যান্ড সফরে খেলতে না পারার হতাশার কথাও।
“নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলো খেলতে না পারা ছিল হতাশার। কারণ আমাকে দলের প্রয়োজন ছিল। যাই হোক, এখন আমি দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্যে প্রস্তুত এবং আমাকে আমার ভূমিকায় দেখতে পাবেন। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পর আমি অনুশীলনও শুরু করেছি।”
“দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি নিয়ে পুরো দল অধীর আগ্রহে অপেক্ষা করছে। দক্ষিণ আফ্রিকা একটি মানসম্পন্ন দল এবং আমাদের জন্য সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ।”
সদ্য সমাপ্ত নিউ জিল্যান্ড সিরিজে পুরোপুরি ব্যর্থ ছিল পাকিস্তানের বোলিং বিভাগ। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয় সফরকারীরা, টি-টোয়েন্টি সিরিজ হারে ২-১ ব্যবধানে।
এরপরও বাবর দলে বড় পরিবর্তনের বিপক্ষে। নিউ জিল্যান্ড সফরের বোলিং লাইন-আপের ওপরেই আস্থা রাখতে চান তিনি।
“কঠিন সময়ে দলের পাশে থাকাটা গুরুত্বপূর্ণ। আমাদের বোলারদের ওপর আমার পুরো আস্থা রয়েছে এবং আমি নিশ্চিত আসছে সিরিজে তারা আরও ভালো পারফর্ম করবে।”
“নতুন প্রধান নির্বাচকের সঙ্গে এখনও আমার দেখা হয়নি। টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে আলোচনার পর আমরা দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্যে দল ঠিক করব।”
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
-
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে রাসেল
সর্বাধিক পঠিত
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার
- সোমবার থেকে ‘কঠোর লকডাউন’, বাড়ির বাইরে যেতে মানা
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- লকডাউন: ঢাকা ছাড়ছে মানুষ, শিমুলিয়ায় ঢল
- সোমবার থেকে ‘লকডাউন’, মাঠে থাকবে সেনাবাহিনী: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- কোপা আমেরিকার সূচি
- টিভি সূচি (শনিবার, ২৬ জুন ২০২১)
- লকডাউন চাই না, জীবন বাঁচাতে দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
- কোভিড: চার জেলায় মৃত্যুহার বেশি কেন?
- ইউরো ২০২০: সূচি





