বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় দিন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2020 10:28 PM BdST Updated: 15 Aug 2020 10:28 PM BdST
আগের দুই দিন বৃষ্টির ফাঁকে ফাঁকে তাও কিছু খেলা সম্ভব হয়েছিল, তৃতীয় দিনে তো মাঠেই নামা গেল না। সাউথ্যাম্পটনে ভেসে গেল ইংল্যান্ড ও পাকিস্তানের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন।
থেমে থেমে বৃষ্টি তো ছিলই, আলোকস্বল্পতা ও ভেজা আউট ফিল্ডেরও ভূমিকা ছিল শনিবার কোনো খেলা না হওয়ার পেছনে। লম্বা সময় অপেক্ষা করে স্থানীয় সময় ৫টা ১৭ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।
তিন দিনে সব মিলিয়ে খেলা হয়েছে কেবল ৮৬ ওভার। টস জিতে ব্যাটিং নেওয়া পাকিস্তান ৯ উইকেটে করেছে ২২৩ রান। ৬০ রান নিয়ে ক্রিজে আছেন কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: (আগের দিন ২২৩/৯) ৮৬ ওভারে ২২৩/৯ (রিজওয়ান ৬০*, নাসিম ১*; অ্যান্ডারসন ২৪-৫-৪৮-৩, ব্রড ২৫-৭-৫৬-৩, কারান ১৮-৩-৪৪-১, ওকস ১৯-৩-৫৫-১)
আরও পড়ুন
-
লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
সাম্প্রতিক খবর
মতামত
সর্বাধিক পঠিত
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- ৩ দিনের লকডাউনে কী খোলা থাকবে, কী থাকবে বন্ধ
- ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
- চুক্তি নবায়ন: মেসিকে বার্সার ‘তাড়া’
- করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১১৯ মৃত্যু
- কোপা আমেরিকার সূচি
- একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
- ‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার





