২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাজেয় রানে আমলার বিশ্বরেকর্ড

একটা সময় মনে করা হতো, টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে একদমই যায় না হাশিম আমলা ব্যাটিং। সেই আমলাই এবার গড়লেন টি-টোয়েন্টিতে দারুণ এক রেকর্ড!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 10:23 PM

Updated : 12 Apr 2022, 01:39 AM

টি-টোয়েন্টিতে টানা দুই ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে এসেছিলেন আমলা। ২১ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৩৮ বলে অপরাজিত ৬৯, ৯ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬২ বলে অপরাজিত ৯৭।

সেই ফর্মটাকে বয়ে আনলেন বিশ্বকাপেও। শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে করেছেন ৫৮। এই ইনিংসের পথেই গড়ে ফেলেছেন অপরাজিত থেকে টানা সবচেয়ে বেশি রানের রেকর্ড!

আউট হওয়ার আগে টানা অপরাজিত থেকে ২২৪ রান করেছেন আমলা। মইন আলির বলে এলবিডব্লিউ হয়ে শেষ হয়েছে তার অপরাজেয় যাত্রা। টি-টোয়েন্টিতে দুবার আউট হওয়ার মাঝে সবচেয়ে বেশি রানের আগের রেকর্ড ছিল মার্টিন গাপটিলের ২১৬।

২০১২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৯১, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ৭৮ রানের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই পরের ম্যাচে আউট হওয়ার আগে গাপটিল করেছিলেন ৪৭।

আউট হওয়ার আগে বিরাট কোহলি করেছিলেন টানা ১৯৯।