২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গাকারার নেতৃত্বে মুগ্ধ মোশাররফ

কুমার সাঙ্গাকারা যেভাবে ঢাকা ডায়নাইমাইটসকে এগিয়ে নিচ্ছেন তাতে মুগ্ধ মোশাররফ হোসেন।  

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 08:15 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

প্লেয়ার্স বাই চয়েজে দল গঠনের পর অন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি আইকন খেলোয়াড়ের কাঁধে নেতৃত্ব দেয়। ব্যতিক্রম ছিল কেবল ঢাকা। আইকন খেলোয়াড় নাসির হোসেনের জায়গায় শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার সাঙ্গাকারাকে অধিনায়ক করে তারা। 
 
পরে ‘চাপে’ নেতৃত্ব ছাড়েন সিলেট সুপার স্টার্সের আইকন ক্রিকেটার মুশফিকুর রহিম। তার জায়গায় নতুন অধিনায়ক হন শহিদ আফ্রিদি, যিনি পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক। 
 
অভিজ্ঞ বাঁহাতি স্পিনার মোশাররফ মনে করেন, বেশিরভাগ খেলোয়াড় অপরিচিত হলে বিদেশি অধিনায়কের জন্য কাজটা বহুগুণ কঠিন হয়ে যায়।
 
“তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। (অনেকের সঙ্গেই খেলার) অভিজ্ঞতা তাদের নেই। দুয়েকটি খারাপ বল হয়ে গেলে বোলারের ওপর আস্থা রাখতে পারে না, এটা হয়।” 
 
সাঙ্গাকারার নেতৃত্বে শেষ চারের পথে অনেকটাই এগিয়ে গেছে ঢাকা। মঙ্গলবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৪৫ রানের জয়ের পর সংবাদ সম্মেলনে ম্যাচ সেরা মোশাররফ সাঙ্গাকারার নেতৃত্বের প্রশংসা করেন।
 
“সাঙ্গাকারা খুব ভালো মানিয়ে নিয়েছে। খুব ভালোভাবে ও সবকিছু সামলে নিচ্ছে। আমাদের জন্য এটা ভালোই হচ্ছে।”