২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দলে বিশ্ব ফের্নান্দো

নিজেদের মাটিতে ভারতের বিপক্ষের তিন টেস্টের টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার বিশ্ব ফের্নান্দো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 10:07 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

এর আগেও পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে ছিলেন ফের্নান্দো; তবে কোনোবারই খেলার সুযোগ পাননি তিনি।

৩৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৯৮ উইকেট আছে ২৩ বছর বয়সী ফের্নান্দোর। আর ১৪টি লিস্ট-এ ম্যাচে তার উইকেট সংখ্যা ১৭টি।

চোটের কারণে এই সিরিজে খেলা হচ্ছে না শ্রীলঙ্কার সামিন্দা এরাঙ্গা ও সুরঙ্গা লাকমলের।

তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী বুধবার।