২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে বিশ্বকাপের সেমি-ফাইনালে দেখছেন না আমির

মোহাম্মাদ আমিরের ধারণা, পাকিস্তানের বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলবে, কিন্তু পারবে না ভারত।

ভারতকে বিশ্বকাপের সেমি-ফাইনালে দেখছেন না আমির
মোহাম্মদ আমিরের মতে, সুপার এইট থেকে বাদ পড়বে ভারত। ছবি: আমিরের ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 12:08 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

সুপার এইটের ‘এ’ গ্রুপ থেকে সেমি-ফাইনালে খেলবে কোন দুটি দল? প্রশ্ন শুনে মোহাম্মাদ আমিরের ঝটপট জবাব, “দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।” পাকিস্তানের বাঁহাতি পেসারের মতে, সেমি-ফাইনালে খেলতে পারবে না ভারত। তবে অন্য গ্রুপ থেকে পাকিস্তান শেষ চারে জায়গা করে নেবে বলে ধারণা তার।

গ্রুপ পর্বে একই সঙ্গে ভারত ও পাকিস্তান। সেখানে পাকিস্তানকে হারানোসহ সব ম্যাচ জিতে সুপার এইটে পৌঁছেছে ভারত। শুধু এই বিশ্বকাপে নয়, টি-টোয়েন্টিতে গত প্রায় তিন বছর ধরেই চলছে তাদের অপ্রতিরোধ্য যাত্রা। সেই পথচলায় গত বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় তারা। 

বিশ্বকাপের পর রোহিত শার্মা, ভিরাট কোহলি, রাভিন্দ্রা জাদেজা অবসর নিলেও ভারতের দাপট কমেনি। ওই বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত ৪৫ টি-টোয়েন্টির মাত্র ৬টিতে তারা হেরেছে।

তার পরও এবার ভারতীয় দলকে শেষ চারে দেখছেন না আমির। পাকিস্তানের টিভি শো ‘হারনা মানা হ্যায়’-তে তিনি তুলে ধরলেন তার ভাবনার পেছনের কারণও।

“ভারতের ম্যাচগুলি যদি দেখেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছাড়া তাদের সব ম্যাচেই ধস নেমেছে। সুপার এইট পর্বে চাপ আরও বাড়বে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তারা যে কোনো দলকে হারিয়ে দিতে পারে।”

ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও এই গ্রুপের অন্য দল জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার গ্রুপে চমক দেখিয়ে যারা অপরাজিত রয়ে গেছে।

অন্য গ্রুপে লড়বে পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড। আমিরের ধারণা, এই গ্রুপ থেকে পাকিস্তান ও নিউ জিল্যান্ড জায়গা করে নেমে সেমির মঞ্চে।