২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ব্যালেন্স দিয়ে কেনা যাবে রবির ‘হজ রোমিং প্যাকেজ’

নিজস্ব রবি সিমের ব্যালেন্স ব্যবহার করে প্যাকেজ কিনে সৌদি আরব থেকে পরিবারের সঙ্গে নির্বিঘ্নে যোগাযোগ করতে পারবেন হজযাত্রীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2025, 10:26 PM

Updated : 26 Aug 2026, 12:37 PM

হজযাত্রীদের জন্য মোবাইলে থাকা ব্যালেন্স দিয়েই ‘হজ রোমিং প্যাকেজ’ কেনার সুবিধা চালু করেছে রবি।

এর মাধ্যমে নিজস্ব রবি সিম ব্যবহার করে বাংলাদেশি টাকায় প্যাকেজ কিনে নির্বিঘ্নে সৌদি আরব ভ্রমণ করতে পারবেন হজযাত্রীরা।

বুধবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে যাওয়ার আগেই বাংলাদেশ থেকে প্যাকেজটি চালু করা যাবে। সৌদিতে পৌঁছে বিদেশি সিম না কিনেই নির্বিঘ্নে রোমিং সেবা পাওয়া যাবে। প্যাকেজগুলো বাংলাদেশে কেনা হলেও মেয়াদ শুরু হবে সৌদি আরবে পৌঁছানোর পর। সেখানে গিয়ে রিচার্জ পয়েন্ট খোঁজার ঝামেলা কিংবা ভাষাগত সমস্যায় না পড়েই যাত্রীরা সহজে যোগাযোগ রাখতে পারবে সঙ্গে।

রবি হজ রোমিং অফারে বিভিন্ন ডাটা ও কম্বো প্যাক থাকছে। ১৪৬ টাকায় ৫০০ এমবি ইন্টারনেট পাওয়া যাবে এক দিনের জন্য। সাত দিনের জন্য ৪ জিবি ইন্টারনেট, ৩০ মিনিট এবং ১০টি এসএমএস পাওয়া যাবে ৬৯৬ টাকায়। ১ হাজার ৭৯৮ টাকায় পাওয়া যাবে ১০ জিবি ইন্টারনেট, ৩০ মিনিট এবং ৩০টি এসএমএস, যার মেয়াদ  ৩০ দিন। ২ হাজার ১৯৮ টাকায় ২০ জিবি ইন্টারনেট, ৫০ মিনিট কল ও ৫০টি এসএমএসসহ প্যাকটি পাওয়া যাবে ৫০ দিনের জন্য। ৪৫জিবি ইন্টারনেট, ২৫০ মিনিট কল ও ২০টি এসএমএসসহ ৬০ দিনের প্যাকেজের মূল্য ৪ হাজার ৯৯৮ টাকা।

এ ছাড়া রবি হজ রোমিং অফারে রয়েছে বিশেষ ভয়েস প্যাক। ১০০ মিনিট ভয়েস কল (যার মধ্যে রয়েছে সৌদি আরবের স্থানীয় কল, বাংলাদেশে কল, আন্তর্জাতিক কল ও ইনকামিং কল) ব্যবহার করা যাবে ৪০ দিনের জন্য। ভয়েস প্যাকেজের মূল্য ১ হাজার ৩৯৬ টাকা।