২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্টারকার্ড লাইসেন্স পেল মিডল্যান্ড ব্যাংক

এর ফলে মিডল্যান্ড ব্যাংক গ্রাহকদের মাস্টারকার্ডের ক্রেডিট, ডেবিট এবং প্রিপেইড কার্ড দিতে পারবে।

মাস্টারকার্ড লাইসেন্স পেল মিডল্যান্ড ব্যাংক
মিডল্যান্ড ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 10:02 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

মিডল্যান্ড ব্যাংক পিএলসি মাস্টারকার্ড থেকে লাইসেন্স পেয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, তাদের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ-জামান রোববার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালের কাছ থেকে মাস্টারকার্ড অনুমোদিত সদস্যপদের লাইসেন্স গ্রহণ করেন।

ব্যাংকটি বলছে, এই অংশীদারত্বের ফলে মিডল্যান্ড ব্যাংক গ্রাহকদের মাস্টারকার্ডের ক্রেডিট, ডেবিট এবং প্রিপেইড কার্ড দিতে পারবে এবং গ্রাহকরা বিশ্বব্যাপী এটিএম, পিওএস এবং ই-কমার্স লেনদেন উপভোগ করতে পারবেন।

এছাড়া এর মধ্যে দিয়ে দৈনন্দিন ব্যাংকিংয়ের জন্য ডিজিটাল ওয়ালেট ইন্টিগ্রেশন, ক্রস-বর্ডার পেমেন্ট এবং অন্যান্য উদ্ভাবনী মাস্টারকার্ড ডিজিটাল পরিষেবাগুলো ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা।