Published : 21 May 2026, 06:46 PM
মানি ট্রান্সফার অ্যাপ ‘ট্যাপট্যাপ সেন্ড’ এর মাধ্যমে নগদ অ্যাকাউন্টে রেমিটেন্স নিলে সরকারি ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনার পাশাপাশি সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশ বোনাস পাবেন গ্রাহকরা।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ বলেছে, ‘রেমিটেন্সে ডাবল খুশি’ শিরোনামে তারা ক্যাম্পেইন চালু করেছে। এতে কোনো গ্রাহক ট্যাপট্যাপ সেন্ড এর মাধ্যমে নগদ অ্যাকাউন্টে একক লেনদেনে ন্যূনতম ১০ হাজার টাকা রেমিটেন্স নিলে তিনি অতিরিক্ত ১ দশমিক ২৫ শতাংশ ক্যাশ বোনাস পাওয়ার যোগ্য হবেন।
ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত এ বোনাস পেতে পারেন। ২০ মে থেকে শুরু হওয়া ক্যাম্পেইন চলবে আগামী ৩১ মে পর্যন্ত। অফার পেতে গ্রাহকের নগদ অ্যাকাউন্ট সচল ও প্রোফাইল পুরোপুরি সম্পন্ন হতে হবে।
এ ছাড়া ‘হার না মানা হার’ ক্যাম্পেইনে প্রবাসীরা নগদের মাধ্যমে দেশে সর্বনিম্ন ১০ হাজার টাকা রেমিটেন্স পাঠালেই দেশে থাকা প্রিয়জন পেতে পারেন সোনার হার জেতার সুযোগ। এর আগে এ ক্যাম্পেইনে প্রথম বিজয়ী হয়েছিলেন ফরিদপুরের বন্যা খাতুন।
নগদের রেমিটেন্স বিভাগের প্রধান মো. এহসানুল হক বাশার বলেন, “প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দ্রুত, নিরাপদ ও সহজে দেশে পৌঁছে দিতে নগদ সবসময় কাজ করছে। ট্যাপট্যাপ সেন্ড এর সঙ্গে এই উদ্যোগ প্রবাসীদের টাকা পাঠানোর বিষয়টি আরও সহজ করবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নগদের হেল্পলাইন ১৬১৬৭ অথবা ০৯৬০৯৬১৬১৬৭ নম্বরে যোগাযোগ করা যাবে। নগদের ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকেও নিয়মিত হালনাগাদ তথ্য পাওয়া যাবে।