২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার করে মোটরসাইকেল পেলেন শাবনুর

একটি করে ২০টি মোটরসাইকেল উপহার দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 06:15 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে মোটরসাইকেল উপহার পেলেন মুন্সিগঞ্জ জেলার শাবনুর খাতুন।

ব্রুনাই প্রবাসী মোহাম্মদ আতিকের পাঠানো রেমিটেন্সের প্রেক্ষিতে ইসলামী ব্যাংকের নিমতলা শাখার গ্রাহক শাবনুর এ পুরস্কার পেয়েছেন বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার বলা হয়েছে।

ইসলামী ব্যাংক টাওয়ারে ‘ক্যাশ রেমিটেন্স উৎসবে’ ডিজিটাল র‍্যাফেল ড্রয়ে মোটরসাইকেল পুরস্কার পান রেমিটেন্স পাঠানো ওই গ্রাহকের স্বজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খাঁন। 

এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম, মো. মোতাহার হোসেন মোল্লা, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন ও রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।

রোজা উপলক্ষে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিটেন্স প্রেরকদের মধ্যে ডিজিটাল র‌্যাফেল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্মদিবসে (রবি-বৃহস্পতিবার) একটি করে মোট ২০টি মোটরসাইকেল উপহার দেওয়া হবে।

এছাড়া রেমিটেন্স গ্রাহকরা ‘কমন গিফট’ উপহার পাবেন। আগামী ১৮ মার্চ পর্যন্ত এ অফার চলবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।