রোজায় সারা দেশে ‘গ্র্যান্ড ইফতার মিট’ করেছে ইয়ামাহা
গেল ২৭ ফেব্রুয়ারি ঢাকার একটি পাঁচতারকা হোটেল ‘সবচেয়ে বড় আয়োজন’ হয়, যেখানে এক হাজারের বেশি ইয়ামাহা গ্রাহক অংশ নেন।
রমজান মাসে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক ‘আরও দৃঢ়’ করতে দেশব্যপী ‘ইয়ামাহা গ্র্যান্ড ইফতার মিট’ আয়োজন করেছে এসিআই মোটরস।
দেশের প্রায় সব জেলার পাশাপাশি বিভিন্ন উপজেলার ডিলার পয়েন্টে এ আয়োজন করা হয় বলে বুধবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, দেশের ১২ হাজারের বেশি গ্রাহক ইফতারে অংশগ্রহণ করেন।
গেল ২৭ ফেব্রুয়ারি ঢাকার একটি পাঁচতারকা হোটেল ‘সবচেয়ে বড় আয়োজন’ হয়, যেখানে এক হাজারের বেশি ইয়ামাহা গ্রাহক অংশ নেন।
এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস ও কর্মকর্তারা সেখানে গ্রাহকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।