Published : 04 Apr 2026, 09:52 PM
অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করেছে ‘৪.৪ সামার সেল’।
শুক্রবার রাত ৮টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন ৮ এপ্রিল পর্যন্ত চলবে বলে শনিবার দারাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্রীষ্মকালীন কেনাকাটার চাহিদা প্রাধান্য দিয়ে সাজানো এ ক্যাম্পেইনে থাকছে ফ্ল্যাশ সেল এবং মেগা ডিল, যেখানে গ্রাহকরা পাবেন ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া থাকছে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়ের ‘হট ডিলস’।
“কেনাকাটা সহজ করতে নির্দিষ্ট পণ্যের ওপর থাকছে ফ্রি ডেলিভারি এবং ডেলিভারি ডিসকাউন্ট। ফ্যাশন, ইলেকট্রনিক্স, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি এবং লাইফস্টাইলসহ সব ক্যাটাগরিতেই থাকছে সাশ্রয়ী মূল্যের সমন্বয়।”
দারাজ কর্তৃপক্ষ বলছে, তাদের থিম-ভিত্তিক শপিং ডে থাকছে। এর মধ্যে রয়েছে চয়েস ডে (শনিবার), ফ্যাশন ফরোয়ার্ড ডে (রোববার ও সোমবার), ইলেকট্রিক্যাল ডে (মঙ্গলবার), বুধবারের বাজার, বিউটি অ্যান্ড ওয়েলনেস ডে (বৃহস্পতিবার) এবং লাইফস্টাইল কোজি ডে (শুক্রবার)। প্রতিদিন নির্দিষ্ট ক্যাটাগরির পণ্যে ছাড় দেওয়া হবে।
ক্যাম্পেইনে ৫ এপ্রিল থাকছে বাটা সুপার ব্র্যান্ড ডে, যেখানে জুতা ও ফ্যাশন পণ্যে থাকবে ছাড়। এছাড়া ৬, ৭ ও ৮ এপ্রিল ইমামি, সার্ফ এক্সেল এবং হেমাস ব্র্যান্ড ডে থাকছে, যেখানে ব্র্যান্ডগুলোর জনপ্রিয় পণ্যে অফার থাকবে।