২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাপ্লাই চেইন পার্টনারদের সম্মাননা দিল বিকাশ

এবার এ পুরস্কার পেয়েছে আট বিভাগের ১৮টি সেরা সাপ্লাই চেইন পার্টনার।

সাপ্লাই চেইন পার্টনারদের সম্মাননা দিল বিকাশ
সাপ্লাই চেইন পার্টনারদের অবদানের স্বীকৃতি হিসেবে সম্প্রতি ‘বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2025, 07:31 PM

Updated : 26 Aug 2026, 12:01 PM

মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ সাপ্লাই চেইন পার্টনারদের অবদানের স্বীকৃতি হিসেবে ‘বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ দিয়েছে।

এবার এ পুরস্কার পেয়েছে আট বিভাগের ১৮টি সেরা সাপ্লাই চেইন পার্টনার। সম্প্রতি পঞ্চমবারের মত এ পুরস্কার দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে কোম্পানিটি।

এছাড়া প্রতি বিভাগের বিজয়ীদের ক্রেস্ট ও সনদ দিয়ে সম্মাননা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেশজুড়ে গ্রাহকদের কাছে বিকাশের সেবাগুলো নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাপ্লাই চেইন পার্টনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়। অপারেশনাল এক্সিলেন্স, কমপ্লায়েন্স অ্যান্ড ইন্টেগ্রিটি, প্রো-অ্যাকটিভ সাপোর্ট অ্যান্ড কোলাবোরেশন এবং পার্টনার প্রোফাইল ব্যবস্থাপনায় তাদের কর্মক্ষমতারও স্বীকৃতি দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর বলেন, “বিকাশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যেকোনো ব্যবসায় অংশীদাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কেননা দুপক্ষই লাভবান হয় এমন টেকসই ও দীর্ঘমেয়াদি সম্পর্ক নিশ্চিতে প্রয়োজন হয় প্রচুর উদ্যম ও চেষ্টার। সেই বিশ্বাসেরই স্বীকৃতি এই অনুষ্ঠান।”