১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৩২% লভ্যাংশ অনুমোদন দিয়েছে এএমসিএল

সভায় নানা ধরনের পরামর্শ দেন চেয়ারম্যান আহসান খান চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 07:15 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

২০২৪-২০২৫ অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ হারে লভ্যাংশ অনুমোদন দিয়েছে প্রাণের এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি–এএমসিএল।

বুধবার কোম্পানির ৪০তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেয়া হয় বলে প্রাণের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।  

ভার্চুয়াল এ সভায় কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, পরিচালক সাবিহা আমজাদ, পরিচালক উজমা চৌধুরী, স্বতন্ত্র পরিচালক রেজাউল হাসান ও জাকিয়া সুলতানা, পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল, পরিচালক (বিপণন) চৌধুরী কামরুজ্জামান, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ ইয়ামিন ও কোম্পানি সচিব-চলতি দায়িত্ব মোহাম্মদ শরিফুল ইসলামসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

সভায় বিনিয়োগকারীরা বিগত বছরগুলোতে কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা পরিষদকে ধন্যবাদ জানান।

কোম্পানির ব্যবসায় পরিচালনায় উন্নয়নের জন্য পরামর্শ দেন চেয়ারম্যান আহসান খান চৌধুরী।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ব্যবসার সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করেন। কোম্পানির বিনিয়োগকারীদের অব্যাহত সমর্থনের আহ্বান জানিয়ে চেয়ারম্যান সভার কার্যক্রম শেষ করেন।