১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইসলামী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে বুধবার এ অনুষ্ঠান হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 04:55 PM

Updated : 16 Sep 2026, 04:55 PM

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে বুধবার এ অনুষ্ঠান হয়।

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন এতে সভাপতিত্ব করেন।

এজিএমে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) আলতাফ হুসাইন, শরী'আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শামসুদ্দীন জিয়া, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর এম কামাল উদ্দীন জসীম এবং কোম্পানি সেক্রেটারি হাবিবুর রহমানসহ শেয়ারধারীরা উপস্থিত ছিলেন।

সভায় ২০২৫ সালের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।