১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল এনইউএসডিএফ বাংলাদেশ

কমিউনিটি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হয় এনইউএসডিএফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 03:48 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্টের ‘ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট ফোরাম (এনইউএসডিএফ) বাংলাদেশ।

সংগঠনটির পক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজ হোসাইন এ সম্মানা গ্রহণ করেন বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্টের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পাঁচজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। কমিউনিটি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হয় এনইউএসডিএফ।

অন্যান্য ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্তরা হলেন—শান্তি প্রতিষ্ঠা ক্যাটাগরিতে বিসিএসএ-এর প্রতিষ্ঠাতা সভাপতি জুনাইদ পাইকার, শিক্ষা ও সাহিত্য ক্যাটাগরিতে জাদুপিসি-এর প্রতিষ্ঠাতা মাসরুর হান্নান, পরিবেশ সংরক্ষণ ক্যাটাগরিতে মিশন গ্রিন বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক আহসান রনি এবং স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি ক্যাটাগরিতে ইপসা-এর প্রতিষ্ঠাতা মো. আরিফুর রহমান।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রোটারি ক্লাবের সভাপতি মো. আবদুর রহিম চৌধুরী এবং পুরস্কার প্রদান বিভাগের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মাদ আলতামিশ নাবিল। টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনসুর আহমেদ চৌধুরী ক্লাবের সভাপতি ও সেক্রেটারির সঙ্গে যৌথভাবে পুরস্কার দেন।