ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
কমিটির চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ এতে সভাপতিত্ব করেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সভা বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ এতে সভাপতিত্ব করেন।
সভায় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবু বকর রফীক, সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ আব্দুস সামাদসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
