২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যানভা গ্রুপের কর্পোরেট অফিসে ফল উৎসব

দেশি-বিদেশি মৌসুমি ফলমূলের পাশাপাশি উৎসবে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 07:09 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

ক্যানভা গ্রুপ আয়োজন করেছে ফল উৎসব। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত ক্যানভা গ্রুপের কর্পোরেট অফিসে আনন্দঘন পরিবেশে এ আয়োজন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দেশি-বিদেশি মৌসুমি ফলমূলের পাশাপাশি উৎসবে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মো. মাসুম বিল্লাহ শামীম, পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তাতে অংশ নেন।

ক্যানভা গ্রুপের এমডি মো. মাসুম বিল্লাহ শামীম বলেন, “ক্যানভা গ্রুপ সবসময়ই সেবার মনোভাব ও পেশাদারিত্বকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের টিমের আন্তরিকতা, সহযোগিতা ও একতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতে এই সম্মিলিত প্রচেষ্টায় আমরা ক্যানভাকে আরও উচ্চতর অবস্থানে নিয়ে যেতে পারব।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সদস্যদের অংশগ্রহণ ও মিলনমেলায় এই উৎসব ক্যানভা গ্রুপের অভ্যন্তরীণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে। কর্পোরেট ব্যস্ততার ভিড়ে এমন আয়োজন কর্মীদের মানসিক প্রশান্তি এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”