Published : 09 Oct 2025, 01:38 AM
ট্রাস্ট ব্যাংক পিএলসি বাংলাদেশ এবং রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন-বারভিডা, তাদের সদস্য এবং নতুন গাড়ি আমদানিকারক ও অ্যাসেম্বলারের সহযোগিতায় একটি ‘নলেজ শেয়ারিং ও রিকগনিশন ইভেন্টের’ আয়োজন করেছে।
সোমবার রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেশন সেন্টারে এ অনুষ্ঠান হয় বলে বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ট্রাস্ট ব্যাংক।
ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকরা, সিনিয়র নির্বাহী কর্মকর্তা এবং রিটেইল ব্যাংকিং ডিভিশনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বারভিডার পক্ষ থেকে সভাপতি আবদুল হকসহ নির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন গাড়ির শোরুম স্বত্বাধিকারীরা অনুষ্ঠানে অংশ নেন।
ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও আহসান জামান চৌধুরী বলেন, “ট্রাস্ট ব্যাংক এই খাতকে সহায়তা করতে চায় গ্রাহকদের জন্য দ্রুত ঋণ প্রদান, গাড়ি আমদানিতে সহায়তা এবং বারভিডা আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে।”
বারভিডার সভাপতি ও হক’স বে-র স্বত্বাধিকারী আবদুল হক ট্রাস্ট ব্যাংককে ধন্যবাদ জানিয়ে বলেন, “বারভিডার জন্য এ ধরনের একটি সহযোগিতামূলক ইভেন্ট প্রথমবারের মতো আয়োজন করেছে ট্রাস্ট ব্যাংক, যা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”
ব্যাংক, গ্রাহক ও ব্যবসায়ী—সবার জন্যই এই সম্পর্ক পারস্পরিকভাবে লাভজনক হবে বলে আশা প্রকাশ করেন বারভিডা সভাপতি।