১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আনা যাচ্ছে নগদ ওয়ালেটে

দেশের যেকোনো স্থান থেকে নগদের গ্রাহকরা এ অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন, বলা হয় বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2026, 08:27 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেওয়ার সেবা চালু করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ওয়ালেট।

ফলে প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন। দেশের যেকোনো স্থান থেকে নগদের গ্রাহকরা এ অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।

পাশাপাশি সরকারের দেওয়া ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনাও পাবেন তারা।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে কোম্পানিটি। 

এ নিয়ে একটি চুক্তিও করেছে নগদ ও ন্যাশনাল ব্যাংক।

সম্প্রতি ঢাকার বনানীতে নগদের প্রধান কার্যালয়ে এ চুক্তি হয়। এতে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ও নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ সই করেন।