২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম

প্রথম ব্যাচে ২৫ জন উদ্যোক্তা এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন।

ইসলামী ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমিতে রোববার উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2025, 07:04 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম শুরু করেছে ইসলামী ব্যাংক।

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমিতে (আইবিটিআরএ) রোববার এ প্রোগ্রাম শুরু হয়েছে বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আমির উদ্দিন এ প্রোগ্রামের উদ্বোধন করেন।

অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (সেইফ) প্রকল্পের আওতায় প্রথম ব্যাচে ২৫ জন উদ্যোক্তা ইসলামী ব্যাংকের উন্নয়ন প্রোগ্রামে অংশ নিচ্ছেন।

ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম ও যুগ্ম পরিচালক মো. নূরুল কাওসার সাঈফ, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও আইবিটিআরএর মহাপরিচালক কে এম মুনিরুল আলম আল-মামুন ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান মিজি, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।