বিজলী কেবলসের পরিবেশক সম্মেলন
রাজধানীর রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে এ সম্মেলনে সংশ্লিষ্ট খাতের পরিবেশকরা অংশ নেন।
আরএফএল গ্রুপের কেবলস ব্র্যান্ড ‘বিজলী কেবলসের’পরিবেশক সম্মেলন হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ আরএফএল গ্রুপ জানিয়েছে, সম্প্রতি রাজধানীর রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে এ সম্মেলন হয়, যাতে সংশ্লিষ্ট খাতের পরিবেশকরা অংশ নেন।
আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, “ক্রেতাদের প্রতিযোগিতামূলক মূল্যে ভালো মানের পণ্য দেওয়াই বিজলী কেবলসের মূল লক্ষ্য। পরিবেশকদের নিরন্তর চেষ্টায় এরই মধ্যে বিজলী কেবলস ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।”
ভোক্তাদের কাছে আরও সহজে সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন আর এন পাল।
কেবলস ব্র্যান্ডটির উপ ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার পোদ্দার, হেড অব মার্কেটিং রিয়াজুল করিম খান ও সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস) শাহ আলমসহ কোম্পানির কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন।
