আইএফআইসি ব্যাংকের এটিএম বুথ এখন শ্রীপুরে
ব্যাংকটির হেড অব অপারেশনস হেলাল আহমেদ ও আরবেলা ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান বুথ উদ্বোধন করেন।
আর্থিক লেনদেন সহজ করতে গাজীপুরের শ্রীপুরে এটিএম বুথ বসিয়েছে আইএফআইসি ব্যাংক।
শ্রীপুরে আরবেলা ফ্যাশন লিমিটেড প্রাঙ্গণে ওই বুথ বসানো হয়েছে বলে মঙ্গলবার ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ব্যাংকের হেড অব অপারেশনস হেলাল আহমেদ ও আরবেলা ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান বুথ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের গুলশান শাখার চিফ ম্যানেজার সৈয়দ হাসানুজ্জামান ও মাওনা শাখার ব্যবস্থাপক আরিফুর রহমানসহ ব্যাংক ও আরবেলা ফ্যাশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুথের মাধ্যমে ব্যাংকের গ্রাহকরা সহজেই টাকা উত্তোলন, আইএফআইসি বা অন্য ব্যাংকের অ্যাকাউন্ট ও কার্ডে ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট, কার্ড এক্টিভ ও পিন পরিবর্তনসহ অন্যান্য এটিএম সংক্রান্ত সেবা মিলবে।
