Published : 11 Jul 2025, 01:13 AM
গাজীপুরের শ্রীপুরে নেসলে বাংলাদেশ কারখানায় উৎপাদিত শিশুদের জন্যে পুষ্টিকর জুনিয়র সিরিয়াল ‘নেসলে সেরেগ্রো’ এখন শ্রীলঙ্কায় রপ্তানি শুরু হয়েছে।
নেসলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্জন উদযাপন করতে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়; যেখানে বাংলাদেশে শ্রীলঙ্কার হাই কমিশনার ধর্মপাল উইরাক্কোডি উপস্থিত ছিলেন।
তিনি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক এবং আঞ্চলিক উন্নয়নে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।
নেসলে বাংলাদেশ পিএলসি-র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউয়িক্রেমা বলেন, “নেসলে বাংলাদেশ গর্বের সঙ্গে ১৫৫ বছরের বেশি পুরনো নেসলে গ্রুপের ঐতিহ্য বজায় রেখে গুণগতমানসম্পন্ন পণ্য সরবরাহ করছে এবং আন্তর্জাতিক সম্প্রসারণের প্রতিটি সুযোগ কাজে লাগাচ্ছে।
“আমরা আমাদের পণ্যের রপ্তানি আরও বিস্তৃত করার জন্য সক্রিয়ভাবে নতুন নতুন সুযোগ অনুসন্ধান করছি।”
অনুষ্ঠানে নেসলে কর্মকর্তাদের সঙ্গে শ্রীলঙ্কা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাজিথ মিওয়ানাগে উপস্থিত ছিলেন।