২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ৮ সমসায়িক স্থাপত্যচর্চা নিয়ে ‘প্যারালালস’ প্রদর্শনী শুরু

পাঁচ দিনের এ প্রদর্শনী চলছে ঢাকার তেজগাঁওয়ে; ‘আলোকি’ কনভেনশন সেন্টারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2026, 07:15 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

ঢাকার আটটি সমসাময়িক স্থাপত্যচর্চা একত্র করে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী প্রদর্শনী ‘প্যারালালস’। 

শনিবার থেকে শুরু হওয়া পাঁচদিনের এ প্রদর্শনী নির্মিত হয়েছে একটি বইয়ের মতো করে, আটটি ছোট গল্পের সংকলন, তবে সেখানে নেই কোনো লেখা বা চিত্র।

বরং তিনমাত্রিক কাজের মাধ্যমে উঠে আসবে ‘ভিজ্যুয়াল ন্যারেটিভ’, যা গড়ে উঠেছে অভিজ্ঞতা, অনুভব ও স্বতঃস্ফূর্ত প্রকাশের ভেতর দিয়ে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর তেজগাঁওয়ের ‘আলোকি’ কনভেনশন সেন্টারে এ প্রদর্শনী হচ্ছে। 

প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিটি স্থাপত্য স্টুডিও তাদের নিজস্ব ভাবনা, প্রক্রিয়া এবং কাজের ভাণ্ডারকে তুলে ধরবে এক ধরনের ‘স্ব- প্রতিকৃতি' হিসেবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অংশগ্রহণকারী আটটি স্টুডিওর রয়েছে কিছু সাধারণ ভিত্তি, মেন্টরশিপ, শিক্ষকতা, প্রতিযোগিতা ও পারস্পরিক সহযোগিতার অভিজ্ঞতা। 

বিশ্বব্যাপী বিভিন্ন পরিসরে কাজ ও এক্সপোজার থাকলেও তারা ঢাকাকেন্দ্রিক বাস্তবতায় নিজেদের শিকড় ও প্রেরণা খুঁজে নেয় বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।