মীনা বাজারের আউটলেট এখন চন্দ্রিমা হাউজিংয়ে
“এখানে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”
ঢাকার মোহাম্মদপুরে চন্দ্রিমা হাউজিংয়ে চালু হলো সুপারশপ ব্র্যান্ড ‘মীনাবাজার’র আউটলেট।
বৃহস্পতিবার মীনা বাজারের সিওও শামীম আহমেদ জায়গীরদার আউটলেটটি উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, আউটলেটটিতে রয়েছে সতেজ শাকসবজি, ফলমূল এবং ‘প্রিমিয়াম’ মানের গৃহস্থালি পণ্য।
শামীম আহমেদ জায়গীরদার বলেন, “চন্দ্রিমা হাউজিং বর্তমানে ঢাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। এখানে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
“আমরা কেবল একটি আউটলেট খুলতেই আসিনি, বরং এই এলাকার মানুষের প্রাত্যহিক জীবনের অংশ হতে চাই। নিরাপদ ও সতেজ পণ্যের নিশ্চয়তা দিয়ে আমরা এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী।”
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মীনা বাজারের বিজনেস ডেভেলপমেন্ট হেড ফারিদুর রেজা, অপারেশন হেড রাকিব হোসেন খান।
