২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের নতুন সমারোহ নিয়ে এল ‘সেইলর’

ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে আগের তুলনায় আরও বেশি স্টাইল ও নকশা যুক্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2026, 03:58 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

ঈদ উপলক্ষে নানা বয়সীদের জন্য পোশাকের নতুন সমারোহ নিয়ে এসেছে দেশের শীর্ষ লাইফস্টাইল ব্র্যান্ড ‘সেইলর’।

আবহাওয়া, সময়োপযোগী ট্রেন্ড ও উৎসবের আবহ বিবেচনায় কাপড় ও নকশার বৈচিত্র্যে সাজানো হয়েছে এবারের আয়োজন। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রেতাদের কাছে বরাবরই জনপ্রিয় ‘ফ্যামিলি কালেকশন’ এবারও বিশেষ আকর্ষণ। মা–মেয়ে, বাবা–ছেলে, ভাই–বোন কিংবা পুরো পরিবারের জন্য সমন্বিত ম্যাচিং আউটফিট রাখা হয়েছে এই সংগ্রহে।

ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে আগের তুলনায় আরও বেশি স্টাইল ও নকশা যুক্ত করা হয়েছে।

এছাড়া প্রথমবারের মত শিশুদের জন্য বিশেষ আয়োজন ‘ফেস্টিভ স্পটলাইট’ তুলে ধরেছে ‘সেইলর’।

এ সংগ্রহে ছেলেদের জন্য পাঞ্জাবি ও পাঞ্জাবি স্যুট এবং মেয়েদের জন্য সালোয়ার স্যুট রাখা হয়েছে।

শিশুদের স্বাচ্ছন্দ্য ও স্টাইলের কথা মাথায় রেখে ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি ছেলেদের জন্য শার্ট, টুইন টপ, টি-শার্ট, ট্যাঙ্ক টপ, পলো ও প্যান্ট এবং মেয়েদের জন্যকুর্তি, টপস, ঘাগরা-চোলি ও ফ্রক রাখা হয়েছে। এছাড়া জুতা, ব্যাগ, খেলনা ও অন্যান্য প্রয়োজনীয় অনুষঙ্গও রয়েছে সংগ্রহে। 

পুরুষদের জন্য পাঞ্জাবি, ট্রেন্ডি ফিউশন পাঞ্জাবি, লাক্সারিয়াস পাঞ্জাবি স্যুট ওকাবলি সেটের সমৃদ্ধ সমাহার রয়েছে।

প্রিমিয়াম কটন জ্যাকার্ড, কটন ডবি, লুম জ্যাকার্ড, রেয়ন জ্যাকার্ড ওকটন লিনেনসহ নানা আবহাওয়োপযোগী ফেব্রিকে স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি, জারদৌসি ও ডিজিটাল কারুকাজের মাধ্যমে সমৃদ্ধ টার্কিশ ইসলামিক আর্ট, ইজিপশিয়ান, জ্যামিতিক ও ফ্লোরাল মোটিফে সমসাময়িক আবেদন ফুটে উঠেছে।

পাঞ্জাবির পাশাপাশি আছে এথনিক ও ক্যাজুয়াল শার্ট, সলিড ও স্ট্রাইপ ফরমাল শার্ট, টি-শার্ট, পলো, ব্যাগি ডেনিম, চিনো ও ফরমাল প্যান্ট। রাখা হয়েছে স্যান্ডেল, স্নিকার ও ফরমাল জুতার বৈচিত্র্যময় সংগ্রহ।

নারীদের জন্য কটন চিকনকারি, প্রিমিয়াম কটন, কটন ডবি, সিল্ক জ্যাকার্ড ও শিফনসহ ছয়টিরবেশি ফেব্রিকে সালোয়ার স্যুট, কুর্তি, টপস ও আভিজাত্যপূর্ণ ঈদ ড্রেস। সঙ্গে রয়েছে মানানসই জুতা, ব্যাগ ও গয়না। 

 ঈদের এ বিশেষ সংগ্রহ ‘সেইলরের’ প্রতিটি আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।