Published : 30 Sep 2025, 05:56 PM
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে অনুদানের অর্থ দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।
কোম্পানির ‘ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড’ (ডব্লিউপিপিএফ) থেকে এ অর্থ দেওয়া হয়েছে বলে মঙ্গলবার প্রাণ-আরএফএলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অনুদানের চেক গ্রহণ করেন সম্প্রতি শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়া। প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল ও ডেপুটি জেনারেল ম্যানেজার (পিআর) তৌহিদুজ্জামান সেসময় উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান কামাল বলেন, “শিল্পের উন্নয়ন ও শ্রমিক কল্যাণ একে অপরের সঙ্গে জড়িত। প্রাণ-আরএফএল গ্রুপ সবসময় শ্রমিকদের উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর।”
তিনি বলেন, “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল দেশের শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রাণ-আরএফএল গ্রুপের অনুদান এ তহবিলকে আরও শক্তিশালী করছে।”
১৯৮১ সালে যাত্রা শুরু করা প্রাণ-আরএফএল গ্রুপ বর্তমানে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী। খাদ্য ও পানীয়, হাউজওয়্যার পণ্য, ইলেকট্রনিকস, হালকা প্রকৌশল, টেক্সটাইলসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে গ্রুপটিতে দেড় লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।