২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাস্ট ব্যাংকের ‘ম্যানেজার্স কনফারেন্স’ অনুষ্ঠিত

সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি, ভবিষ্যৎ কৌশল, ডিজিটাল রূপান্তর ও গ্রাহকসেবার বিষয়ে আলোচনা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2026, 06:13 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

রেসরকারি খাতের ট্রাস্ট ব্যাংক পিএলসির ‘ম্যানেজার্স কনফারেন্স’ সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার সিলেটের একটি রিসোর্টে এ সম্মেলন হয় বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

সম্মেলন উদ্বোধন করেন ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি, ভবিষ্যৎ কৌশল, ডিজিটাল রূপান্তর ও গ্রাহকসেবার বিষয়ে আলোচনা হয়।

ডিজিটাল সংস্কৃতির মাধ্যমে জনগণের পছন্দের ব্যাংক হয়ে উঠতে ব্যবসার প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কৌশল নির্ধারণের দিকনির্দেশনা দেন ব্যাংকের চেয়ারম্যান।