দেশব্যাপী হয়ে গেল ‘ইয়ামাহা গ্র্যান্ড ইফতার মিট’
দেশের প্রায় সব জেলার পাশাপাশি বিভিন্ন উপজেলার ডিলার পয়েন্টে এ আয়োজন করা হয়, বলা হয় কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে।
রমজান মাসে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক ‘আরও সুদৃঢ়’ করতে দেশব্যপী ‘ইয়ামাহা গ্র্যান্ড ইফতার মিট’ করেছে এসিআই মোটরস।
দেশের প্রায় সব জেলার পাশাপাশি বিভিন্ন উপজেলার ডিলার পয়েন্টে এ আয়োজন করা হয় বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, দেশের ১২ হাজারের বেশি গ্রাহক ইফতারে অংশগ্রহণ করেন।
গেল ২৭ মার্চ ঢাকার একটি পাঁচতারকা হোটেল ‘সবচেয়ে বড় আয়োজন’ হয়, যেখানে এক হাজারের বেশি ইয়ামাহা গ্রাহক অংশ নেন বলে জানিয়েছে কোম্পানিটি।
সেখানে এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস ও অন্যান্য কর্মকর্তারা গ্রাহকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
