২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মেডিক্স সিগনেচার ক্লিনিকে উদ্বোধন হল বিটিএলের অ্যাস্থেটিক প্রযুক্তি

“বিটিএলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রযুক্তির মাধ্যমে আমরা নিরাপদ, কার্যকর ও অনন্য অ্যাস্থেটিক কেয়ারের নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছি।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 09:40 AM

Updated : 26 Aug 2026, 05:06 PM

ইউনাইটেড হেলথকেয়ারের প্রতিষ্ঠান মেডিক্স সিগনেচার ক্লিনিকে উদ্বোধন করা হয়েছে বিটিএল অ্যাস্থেটিকসের অ্যাস্থেটিক ও ওয়েলনেস প্রযুক্তি।

বুধবার ধানমন্ডির মেডিক্স সিগনেচার সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রযুক্তির উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউনাইটেড হেলথকেয়ার।

অনুষ্ঠানে চর্মরোগ বিশেষজ্ঞ, প্লাস্টিক সার্জন ও অন্যান্য চিকিৎসকসহ ইউনাইটেড হেলথকেয়ার এবং বিটিএল অ্যাস্থেটিকসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশীদ বলেন, “মেডিক্স সিগনেচার ক্লিনিকে আমাদের লক্ষ্য হল চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে রোগীদের আত্মবিশ্বাস ও জীবনমান উন্নত করা। বিটিএলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রযুক্তির মাধ্যমে আমরা নিরাপদ, কার্যকর ও অনন্য অ্যাস্থেটিক কেয়ারের নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছি।”

বিটিএল ইন্টারন্যাশনালের ক্লিনিক্যাল ডিরেক্টর টমাস বলেস্লাভস্ক্যে বলেন, “বিটিএলের সকল ডিভাইস ইউরোপে গবেষণা, উন্নয়ন ও উৎপাদিত হয়। আমরা সবসময় প্রযুক্তির চেয়ে চিকিৎসা ও রোগীর অভিজ্ঞতাকেই প্রাধান্য দিয়ে থাকি, কারণ রোগীরা প্রযুক্তির জটিলতা নয়, বরং এর কার্যকারিতা ও স্বাচ্ছন্দ্যকেই বেশি গুরুত্ব দেন। তাই আমাদের মূল লক্ষ্য এমন অ্যাস্থেটিক প্রযুক্তি তৈরি করা যা সর্বোচ্চ কার্যকারিতা, নিরাপত্তা ও রোগীর সন্তুষ্টি নিশ্চিত করে।”

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মেটলাইফ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ধানমন্ডি সোসাইটির প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।