২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোন ও ট্যাপম্যাডের এমওইউ সই

এ মাধ্যমে এখন থেকে ট্যাপম্যাডের প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবার সুবিধা পাবেন গ্রামীণফোনের গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 12:36 AM

Updated : 26 Aug 2026, 02:26 PM

মোবাইল অপারেটর গ্রামীণফোন ও ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

এর ফলে গ্রাহকরা লাইভ খেলার পাশাপাশি সিনেমা, নাটক ও ‘অন-ডিমান্ড কনটেন্টের’ বিশাল সংগ্রহ উপভোগ করতে পারবেন বলে মঙ্গলবার গ্রামীণফোনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এদিন গ্রামীণফোনের ডিজিটাল প্ল্যাটফর্ম, পেমেন্ট ও পার্টনারশিপ বিভাগের প্রধান জাহিদুজ জামান এবং ট্যাপম্যাডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির পাশা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পার্টনারশিপের মাধ্যমে এখন থেকে ট্যাপম্যাডের প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবার সুবিধা পাবেন গ্রামীণফোনের গ্রাহকরা। মাইজি-পি অ্যাপ, ট্যাপম্যাড অ্যাপ এবং ট্যাপম্যাড ওয়েবসাইটের মাধ্যমে ক্রেডিট কার্ড বা আলাদা পেমেন্ট গেটওয়ে ছাড়াই মোবাইল ব্যালেন্স ব্যবহার করে প্ল্যাটফর্মটি সাবস্ক্রাইব করা যাবে।

দুটি প্যাকেজের মধ্যে সাপ্তাহিক প্যাকেজের মূল্য ৫৫ টাকা এবং মাসিক প্যাকেজের মূল্য ১১০ টাকা।

গ্রামীণফোনের জাহিদুজ জামান বলেন, “ভবিষ্যৎ-উপযোগী ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করে গ্রাহকদের ক্ষমতায়নে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। ট্যাপম্যাডের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে আমরা গ্রাহকদের হাতের নাগালে নিয়ে এসেছি বিশ্বমানের ক্রীড়া ও বিনোদন অভিজ্ঞতা এবং গ্রামীণফোন মোবাইল ব্যালেন্সের মাধ্যমেই নির্বিঘ্নে সেবাটি গ্রহণ করতে পারবেন তারা। গ্রাহকদের পরিবর্তিত ডিজিটাল জীবনধারাকে আরও সমৃদ্ধ করতে এটি আমাদের আরেকটি পদক্ষেপ।”

ট্যাপম্যাডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির পাশা বলেন, “গ্রামীণফোনের সঙ্গে পার্টনারশিপ স্থাপন করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে ট্যাপম্যাডের প্রিমিয়াম স্পোর্টস ও বিনোদন কনটেন্ট সহজে উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা। এই পার্টনারশিপকে আরো সমৃদ্ধ করতে এবং তাদের জন্য আরো সুবিধা নিশ্চিত করতে আগ্রহী আমরা।”