১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘প্রতিবন্ধীবান্ধব টাইলস’ নিয়ে এল ডিবিএল সিরামিকস

“গাইডলাইন অনুযায়ী এ টাইলস তৈরির কথা বলছে ডিবিএল সিরামিকস কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2026, 07:52 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

‘প্রতিবন্ধীবান্ধব টাইলস’ বাজারে আনার কথা বলছে ডিবিএল সিরামিকস।

সোমবার ডিবিএল সিরামিকসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় মাস গবেষণার মাধ্যমে শিশুদের পছন্দ অনুযায়ী আকার, রং ও টেক্সচার নির্ধারণ করে তৈরি হয়েছে প্রতিবন্ধীবান্ধব টাইলস তৈরির গাইডলাইন।

“সেখান থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে বিশ্বের প্রথম প্রতিবন্ধীবান্ধব ‘নিউরোটাইলস’।”

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গবেষণায় দেখা গেছে শিশুরা হালকা রং, সিম্পল টেক্সচার এবং একই ধরনের প্যাটার্নে বেশি স্বস্তি পায়। এতে তাদের মনোযোগ বাড়ে, অস্থিরতা কমে এবং নিজেদের ভালোভাবে সামলাতে পারে।

“গবেষণায় অংশ নেন চিকিৎসক, শিক্ষক ও ডিজাইনাররা। তাদের সঙ্গে ছিলেন কল্যাণী ইনক্লুসিভ স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল, এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞরাও।”

ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, “যদি একটি অটিজম শিশুও নিজের ঘরে প্রথমবারের মতো স্বস্তি পায়, তাহলেই আমাদের এই উদ্যোগ সার্থক।”