Published : 09 May 2026, 10:22 PM
স্বাস্থ্যসেবা বিষয়ক গবেষণা এগিয়ে নিতে ‘ইনস্টিটিউশনাল এথিক্যাল রিভিউ বোর্ড’ (আইইআরবি) চালু করেছে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড।
ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের কর্মীদের জন্য মঙ্গলবার এ বোর্ড চালু হয় বলে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আইইআরবি উদ্বোধন করেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান মঈনুদ্দিন হাসান রশীদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশীদ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান এ কিউ এম মোহসেন এবং ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাইজুর রহমান।
ইউনাইটেড হেলথকেয়ারের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর আজহারুল ইসলাম খানকে আইইআরবি কমিটির প্রধান উপদেষ্টা বানানো হয়েছে।
এছাড়া চেয়ারম্যান হিসেবে অধ্যাপক খন্দকার আবু তালহা এবং সদস্য-সচিব হিসেবে অধ্যাপক মাহবুবুর রহমান দায়িত্ব পালন করবেন।
আজহারুল ইসলাম খান বলেন, "নৈতিক গবেষণা ও সচেতন উদ্যোগের সমন্বয়ে আমরা মানুষের জন্য বাস্তব ও ইতিবাচক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই।"