Published : 04 Feb 2026, 11:55 PM
প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি উদযাপন করেছে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল।
বুধবার স্পাইন রোগীদের বিনামূল্যে অপারেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঢাকার কল্যাণপুরে অবস্থিত হাসপাতালটির সামনে থেকে দুপুরে শোভাযাত্রা বের করা হয়। ওড়ানো হয় বেলুন। শতাধিক চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন।
পরে হাসপাতালের সেমিনার হলে স্মৃতিচারণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক মুসাররাত হকের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক শাহআলম ও এন্ডোস্কপিক সার্জন সারোয়ার হোসেনসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।