মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
তিন ক্যাটাগরিতে ব্যাংকটি এ পুরস্কার পেয়েছে।
কার্ডের মাধ্যমে সর্বোচ্চ লেনদেনের জন্য মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছে ইসলামী ব্যাংক পিএলসি।
যুক্তরাষ্ট্রভিত্তিক কার্ড সেবাদাতা কোম্পানি মাস্টারকার্ড তিন ক্যাটাগরিতে ব্যাংকটিকে পুরস্কার দিয়েছে বলে রোববার ইসলামী ব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরের কার্যক্রমের ভিত্তিতে শনিবার ঢাকার র্যাডিসন হোটেলে এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্ডের মাধ্যমে সর্বোচ্চ লেনদেনের জন্য ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড প্রিপেইড বিজনেস (ক্রস বর্ডার), ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ক্রস বর্ডার)’ এবং ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ডমেস্টিক)’ পুরস্কার অর্জন করেছে ইসলামী ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের উপস্থিতিতে ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীর কাছ থেকে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসেন পুরস্কারগুলো নেন।
অনুষ্ঠানে মাস্টারকার্ডের সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল, কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামানসহ বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যাংক, ফিনটেক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
