২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় হয়ে গেল ‘গুডউই ইফতার মিট’

অনুষ্ঠানে শতাধিক অংশগ্রহণকারী ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2026, 03:34 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

এসিআই রিনিউএবল এনার্জি ও চীনের সোলার ইনভার্টার প্রস্তুতকারক কোম্পানি ‘গুডউই’ এর উদ্যোগে ঢাকায় হয়ে গেল ‘গুডউই ইফতার মিট’।

নবায়নযোগ্য জ্বালানি খাতের বিভিন্ন ইপিসি (প্রকৌশল, ক্রয় ও নির্মাণ) প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে গত ১২ মার্চ এ ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, অনুষ্ঠানে ১০০ জনেরও বেশি অংশগ্রহণকারী ছিলেন। তাদের মধ্যে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ইপিসি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এসব প্রতিষ্ঠান মূলত সোলার সিস্টেম, ইনভার্টার এবং ব্যাটারি–ভিত্তিক গ্রিন এনার্জি প্রকল্পে কাজ করে থাকে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই রিনিউএবল এনার্জির চিফ বিজনেস অফিসার আসিফ উদ্দিন, ডেপুটি বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমি এবং গুডউই টেকনোলজিসের কান্ট্রি ম্যানেজার মাহির শাহরিয়ার।