সনি এক্সপোর সময় বাড়ল দুই দিন
সোমবারও সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে সনি এক্সপো।
ক্রেতা দর্শনার্থীদের আগ্রহ বিবেচনায় ঢাকায় ‘বছরের সবচেয়ে বড়’ সনি পণ্যের প্রদর্শনী সনি এক্সপো ২০২৫-এর সময় বাড়ল দুই দিন।
রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সনি-স্মার্টের জনসংযোগ প্রতিষ্ঠান উইন্ডো মিডিয়া লিমিটেড এ খবর জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সনি-স্মার্টের উদ্যোগে শুক্রবার সকাল থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে জাপানের সনি পণ্যের প্রদর্শনী। শুক্র ও শনিবার দুই দিন মেলায় ছিল দর্শনার্থী ও ক্রেতাদের ‘উপচে পড়া ভিড়।
‘অনেকেই’ প্রদর্শনীর সময় বাড়ানোর দাবি জানান। সে কারণে সোমবার রাত পর্যন্ত এক্সপো চালু রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে সনি-স্মার্ট কর্তৃপক্ষ।
সোমবারও সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে সনি এক্সপো।
সনি-স্মার্টের মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চোধুরী জানান, "আমাদের সম্মানিত পেশাজীবী ক্রেতা ও দর্শনার্থীদের অনেকেই ফোন ও ইনবক্সে ছুটির দিনে ঢাকার বাইরে থাকায় এই বছরের সবচেয়ে বড় সনি প্রদর্শনীতে আসতে না পারায় আফসোস করেছেন। তাদের আগ্রহ ও ভালোবাসার কারণেই সনি এক্সপো ২০২৫-এর আয়োজন দুইদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।
“তবে ক্রেতা সাধারণের উদ্দেশ্যে একটি সতর্কতা জানাতে চাই, ইতোমধ্যে আমরা লক্ষ্য করেছি, কিছু অসাধু ব্যবসায়ী সনি এক্সপোর নাম ভাঙিয়ে নানা স্থান থেকে মেলা চলছে বলে ক্রেতাদের বিভ্রান্ত করছেন। মনে রাখবেন, কোনো শোরুম কিংবা রাস্তার পাশের দোকান নয়; সনি এক্সপো হচ্ছে শুধুমাত্র রাজধানীর শাহবাগের পাশে অবস্থিত পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়। এই মেলায় অংশগ্রহণে কোনো প্রি-রেজিস্ট্রেশন কিংবা এন্ট্রি ফি নেই, এমনিকি কোনো পণ্য কেনার শর্তও নেই।”
সনি এক্সপোতে আসা ক্রেতা-দর্শনার্থীদের জন্য থাকছে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের বাজারজাত হওয়া সনির সকল সর্বশেষ মডেলের টিভি- ব্রাভিয়া ফাইভ, ব্রাভিয়া টু মার্ক টু, কিউ-ডি ওলেড এইট মার্ক টু, সাউন্ড বার – ব্রাভিয়া থিয়েটার সিস্টেম সিক্স, ব্রাভিয়া থিয়েটার বার সিক্স, সাউন্ড সিস্টেম - আল্ট ফিল্ড থ্রি, ফিল্ড ফাইভ ও আল্ট মাইক এবং নতুন মডেলের এএনসেভেন নেকবেন্ড হেডফোন দেখার ও কেনার সুযোগ।
এ মেলা থেকে পণ্য কিনে ক্রেতারা ‘সবচেয়ে সুলভ মূল্যের সাথে’ লেটেস্ট মডেলের সাউন্ড সিস্টেম-বার সিক্স, লেটেস্ট মডেলের হেডফোন-এএনসেভেন নেকবেন্ড, স্মার্ট এন্ড্রয়েড এয়ার মাউসসহ বাহারি উপহার জেতার সুযোগ পাচ্ছেন।
সনি পণ্যের এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশে জাপানের ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা বিপণনকারী কোম্পানি সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
