সার্ফ এক্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া
“সার্ফ এক্সেল ও জামাল ভূঁইয়া একসঙ্গে বাংলাদেশের শিশুদের অনুপ্রাণিত করবে।”
সার্ফ এক্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন ফুটবলার জামাল ভূঁইয়া।
সোমবার সার্ফ এক্সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “গর্বের সঙ্গে ফুটবল তারকা জামাল ভূঁইয়াকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে স্বাগত জানাচ্ছে সার্ফ এক্সেল বাংলাদেশ। ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র এবং ইংল্যান্ডের বুকায়ো সাকার পথ ধরে তিনিও সার্ফ এক্সেলের মুখ হয়ে উঠলেন।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, “৩০ বছরেরও বেশি সময় ধরে সার্ফ এক্সেল ‘দাগ থেকে দারুণ কিছু’ এ বিশ্বাসে অটল। দাগ মানে শিশুরা খেলছে, শিখছে এবং নিঃসংকোচে বেড়ে উঠছে। পোশাকে দাগ লাগার ভয় ছাড়াই।
“সার্ফ এক্সেল ও জামাল ভূঁইয়া একসঙ্গে বাংলাদেশের শিশুদের অনুপ্রাণিত করবে এবং তারা যেন খেলতে থাকে, শিখতে থাকে এবং কখনও থেমে না যায়।”
