২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ট্রাস্ট ব্যাংক কার্ডধারীরা এসিআই মোটরসে পাবেন বিশেষ ইএমআই সুবিধা

সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2025, 06:34 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

এসিআই মোটরসের শোরুম থেকে ইয়ামাহা মোটরসাইকেল কিনলে ট্রাস্ট ব্যাংক ক্রেডিট কার্ডধারীরা পাবেন বিনা সুদের ইএমআই সুবিধা।

এ বিষয়ে ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং এসিআই মোটরস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে মঙ্গলবার ট্রাস্ট ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্রাস্ট ব্যাংক বলছে, এই চুক্তির মাধ্যমে ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা এসিআই মোটরসের শোরুম থেকে ইয়ামাহা মোটরসাইকেল কিনলে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

ট্রাস্ট ব্যাংক পিএলসির পক্ষে হেড অব বিজনেস ডিভিশন মো. মাহবুব হোসেন এবং এসিআই পিএলসির কর্পোরেট ট্রেজারি ম্যানেজার মিস সাবরিনা রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসিআই মোটরস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি’র হেড অব কার্ড ডিভিশন মো. মোস্তফা মোশাররফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।