২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহ সিমেন্টের কুইজ জিতলেই স্টেডিয়ামে বসে বিশ্বকাপ

ক্যাম্পেইনটি চলবে ৮ মার্চ পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 12:16 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

দেশের ফুটবলপ্রেমীদের জন্য শাহ সিমেন্ট নিয়ে এসেছে বিশেষ এক প্রতিযোগিতা, যেখানে বিজয়ীরা পাবেন বিশ্বকাপ ম্যাচের টিকিট।

‘শাহ সিমেন্ট x হামজা নম্বর ওয়ান ফ্যান’ শীর্ষক একটি ক্যাম্পেইনের বিজয়ীরা সরাসরি স্টেডিয়ামে বসে বিশ্বকাপ ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাহ্ সিমেন্ট জানিয়েছে, এই ক্যাম্পেইনে অংশ নিতে আগ্রহীদের একটি অনলাইন কুইজ চ্যালেঞ্জে অংশ নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ স্কোর অর্জনকারীদের মধ্য থেকে ৩০ জনকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হবে।

ঢাকায় আয়োজিত ফাইনাল রাউন্ডে সরাসরি অংশগ্রহণের ভিত্তিতে সেরা বিজয়ী নির্ধারণ করা হবে।

ক্যাম্পেইনটি চলবে ৮ মার্চ পর্যন্ত। এরপর কোনো এন্ট্রি গ্রহণযোগ্য হবে না বলে আয়োজকরা জানিয়েছেন।

ক্যাম্পেইনে অংশগ্রহণের বিস্তারিত তথ্য পাওয়া যাবে https://www.hamzatopfans.com ওয়েবসাইটে।