Published : 19 Feb 2026, 05:48 PM
ব্লু ড্রীম গ্রুপের নতুন করপোরেট কার্যালয় রাজধানীর গুলশান-১ এ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
সম্প্রতি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কে এস এম স্বপ্নীল চৌধুরী সোহাগ কার্যালয়টি উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এ কার্যালয় থেকে পরিচালিত হবে প্রতিষ্ঠানটির দুটি অঙ্গপ্রতিষ্ঠান—ব্লু ড্রীম ফ্যাব্রিক লিমিটেড ও ব্লু ড্রীম ইন্টেরিয়র ডিজাইন লিমিটেড।
ব্লু ড্রীম ফ্যাব্রিক লিমিটেড চীন, তাইওয়ান, তুরস্ক, ভারত, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া থেকে উচ্চমানের নিট ও ওভেন কাপড় আমদানি করে সারা দেশে পাইকারি দরে সরবরাহ করে থাকে। পাশাপাশি দেশিয় কাপড়েরও যোগান দিয়ে থাকে।
আর ব্লু ড্রীম ইন্টেরিয়র ডিজাইন লিমিটেড সারাদেশে বাড়ি, ফ্ল্যাট, অফিস, শোরুম ও কর্পোরেট কার্যালয়ের ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডিজাইন সেবা দিয়ে আসছে। আধুনিক নকশা, কার্যকর পরিকল্পনা ও মানসম্মত বাস্তবায়নের মাধ্যমে কোম্পানিটি ইতোমধ্যে গ্রাহক আস্থা অর্জন করেছে বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।