Published : 25 Jan 2026, 06:52 PM
‘প্রতিবারই বিয়ে বাড়ি’ নামে নতুন ক্যাম্পেইন শুরু করছে আকিজ অ্যাসেনসিয়াল সুগন্ধি চিনিগুঁড়া চাল।
রোববার ঢাকার আকিজ হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনটি উদ্বোধন করেন আকিজ রিসোর্স গ্রুপের চেয়ারম্যান ফারিয়া হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।
ফারিয়া হোসেন বলেন, “বাংলাদেশের প্রতিটি ঘরেই উৎসবমুখর রান্নার একটি বিশেষ আবহ থাকে, আর বিয়ে বাড়ির রান্না সেই আবহের সর্বোচ্চ প্রকাশ। ‘প্রতিবারই বিয়ে বাড়ি’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চাই, ভোক্তারা যেন ঘরে রান্না করেও বিয়ে বাড়ির সেই বিশেষ স্বাদ, সুগন্ধ ও আনন্দ উপভোগ করতে পারেন।”
শেখ জসিম উদ্দিন বলেন, “আকিজ অ্যাসেনসিয়াল সুগন্ধি চিনিগুঁড়া চাল উৎপাদনে আমরা বিআর-৩৪ ধান সংগ্রহ করছি দিনাজপুর থেকে, যা এই চালের জন্য অত্যন্ত বিখ্যাত। আকিজ অ্যাসেনসিয়ালের নিজস্ব কারখানায় সুইজারল্যান্ডে তৈরি আধুনিক মেশিনের মাধ্যমে চাল প্রক্রিয়াজাত করা হয়।”
আকিজ রিসোসের্র ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান বলেন, “আকিজ অ্যাসেনসিয়াল চিনিগুঁড়া চাল আকারে ছোট, সরু ও সুগন্ধযুক্ত দানার জন্য পরিচিত। পোলাও, বিরিয়ানি ও পায়েসসহ নানা ঐতিহ্যবাহী খাবার রান্নার জন্য এটি বিশেষভাবে উপযোগী।
“স্বাস্থ্যকর ও বিশুদ্ধ এই চাল বর্তমানে ১ কেজি ও ৫ কেজিসহ বিভিন্ন প্যাকেজে সারা দেশে পাওয়া যাচ্ছে।”