Published : 02 Jun 2026, 10:14 PM
‘ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন’ এর আওতায় ৩৮ কর্মদিবসে ১ হাজার ৬৭৮ কোটি ৪৮ লাখ টাকার নতুন আমানত পেয়েছে প্রিমিয়ার ব্যাংক।
চলতি বছরের পহেলা এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত এ আমানত এসেছে বলে মঙ্গলবার ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আমানতের মধ্যে রিটেইল ডিপোজিটের পরিমাণ ১ হাজার ৮৭ কোটি ৫৮ লাখ টাকা। করপোরেট ডিপোজিট ৪৮৬ কোটি ৪৬ লাখ টাকা এবং এসএমই ডিপোজিট ১০৪ কোটি ৪৪ লাখ টাকা।
চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের বিপরীতে প্রায় ৬৬৫ কোটি টাকার ‘ক্যাশ রিকভারি’ হয়েছে।
প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন “এ অর্জন গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। দায়িত্বশীল ব্যাংকিং, গ্রাহককেন্দ্রিক সেবা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক দেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী করবে।”
ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, “৩৮ দিনে এ অসাধারণ সাফল্য আমাদের পরিকল্পনা, বাস্তবায়ন ও টিমওয়ার্কের ফল।”